Hasan EduCare

পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব: ৮টি সহজ টিপস

পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব: ৮টি সহজ টিপস

পরীক্ষার নাম শুনলে কম বেশি সবারই হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। পরীক্ষা না থাকলে ছাত্রজীবন কতই না সুন্দর হত। তাই বলে পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিলে তো আর হবে না। নিজেকে প্রমাণ করার সুযোগ কিন্তু এখানেই। পরীক্ষায় নিজের সেরাটা দিলেই অর্জন করা যায় কাঙ্ক্ষিত সাফল্য।
Exam Preparation

তাহলে জেনে নেওয়া যাক পরীক্ষা প্রস্তুতির ৮ টি কার্যকর টিপস:


পড়ার মাঝে বিরতি নিন একটানা অনেকক্ষণ পড়ার চেয়ে বিরতি দিয়ে পড়া অনেক বেশি কার্যকর। প্রতি ২০-২৫ মিনিট পর পর অন্তত ৫ মিনিট বিরতি দিন। এতে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
📅
রুটিন বানিয়ে পড়ুন সঠিক প্রস্তুতির জন্য প্রয়োজন সঠিক সময় নির্দেশনা। প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত সময় ভাগ করে নিয়ে একটি টাইম রুটিন তৈরি করে ফেলুন।
😴
অতিরিক্ত রাত জাগা পরিহার করুন মস্তিষ্কে স্মৃতি তৈরীর কাজটি ঘুমের মধ্যে হয়। অতিরিক্ত রাত জাগা মস্তিষ্কের ক্ষতিসাধন করে। রাতে আগে ঘুমিয়ে সকালে উঠে পড়ার অভ্যাস করুন।
🌙
কঠিন পড়াগুলো ঘুমানোর আগে পড়ুন বিশেষজ্ঞদের মতে, অপেক্ষাকৃত কঠিন এবং বর্ণনামূলক পড়া ঘুমানোর আগে পড়া উচিত। এতে পড়াটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয়।
📚
পড়া জমিয়ে রাখবেন না সব পড়া পরীক্ষার আগের রাতের জন্য জমিয়ে না রেখে প্রতিদিন অল্প অল্প পড়ুন। আগের রাতে নতুন কিছু না পড়ে শুধু রিভাইস করুন।
🍎
পুষ্টিকর খাবার গ্রহণ করুন পরীক্ষার সময় চর্বিহীন এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত। পুষ্টিকর খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
📝
নিজেকে যাচাই করুন পরীক্ষার পূর্বে নিজেই নিজের ছোটখাট টেস্ট নিন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং পড়া কতটুকু হয়েছে তা বোঝা যাবে।
💪
নিজের উপর আস্থা রাখুন "হচ্ছে না, হবে না" - এসব নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন। নিজের ওপর আস্থা রেখে বারবার অনুশীলন করুন, সাফল্য আসবেই।

Post a Comment

Previous Post Next Post