Hasan EduCare

স্কলারশিপ ছাড়া Self-funding-এ বিদেশে পড়তে যাওয়া – কেন আপনি ১০ বার ভাববেন!

 স্কলারশিপ ছাড়া Self-funding-এ বিদেশে পড়তে যাওয়া – কেন আপনি ১০ বার ভাববেন!

🔴 ১. টাকার অভাবে পড়াশোনা শেষ না করার ঝুঁকি


স্কলারশিপ ছাড়া বিদেশে পড়ালেখা করতে গেলে কোর্স শেষ করার আগেই যদি ফান্ড শেষ হয়ে যায়, অথবা কোর্স শেষ করতে বেশি ফান্ড দরকার হয়ে পড়ে, কিংবা ফান্ডিং রিলেটেড ক্রাইসিস তৈরী হয়, সেক্ষেত্রে অনেকেই পড়াশোনা শেষ করতে পারেন না, এবং মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে হয়! যদি পুরো কোর্স সম্পন্ন করার পুরো টাকা এবং একোমেডেশন সহ অন্যান্য খরচের পুরো টাকা বিদেশে সেল্প-ফান্ডিং পড়ালেখার প্ল্যান করার সময় হাতে না থাকে, তাহলে সেল্প-ফান্ডিং প্ল্যান করার আগে অন্তত ১০-বার ভাবুন, সঠিক অভিজ্ঞদের পরামর্শ নিন।


🔴 ২. অন্যকে অর্থনৈতিক বোঝা বানানো


টাকা ধার করে বা অন্যের উপর নির্ভর করে গেলে পারিবারিক বা আত্মীয়তার সম্পর্কেও চাপ আসে, সম্পর্ক খারাপ হয়। বাবা-মা, আত্মীয় কিংবা ঋণের বোঝা নিয়ে বিদেশ গেলে আপনি নিজের স্বপ্নের পেছনে অন্যদের ভবিষ্যৎ এর রেস্পন্সিবিলিও কাধেঁ নিয়ে নিলেন; সেই ভবিষ্যৎ ধ্বংস করে নিজেকে মানসিক চাপে ফেলার আগে অন্তত কয়েকবার ভাবুন, সঠিক অভিজ্ঞদের পরামর্শ নিন।


🔴 ৩. দেশে ফিরে কিছু না পেলে মানসিক ভাঙন


আপনার বাবা-মা অনেক কষ্ট করে টাকা দিয়ে আপনাকে বিদেশে পাঠান। আপনি ব্যর্থ হলে, তাদের স্বপ্নও ভেঙে যায়। বিদেশে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসলে মানসিকভাবে ভেঙে পড়া, আত্মবিশ্বাস হারানো এবং সামাজিক চাপে পড়া খুব সাধারণ ঘটনা। সেটা ফিল না করতে পারলে আরেকবার ভাবুন।


🔴 ৪. দেনার বোঝায় ডুবে যাওয়া


অনেকে ঋণ নিয়ে বিদেশে যান। পরে সেটার কিস্তি দিতে দিতে জীবন দুর্বিষহ হয়ে ওঠে, কাজের চাপে পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক সংকট, পড়াশোনা, কাজ, ভাষা সমস্যা—সব মিলিয়ে মানসিক চাপ অনেক বেড়ে যায়, যা থেকে হতাশা ও ডিপ্রেশন শুরু হয়। তাছাড়া, আপনি যদি পরবর্তীতে পরিবার শুরু করতে চান, তখন পুরনো দেনা ও আর্থিক অস্থিরতা জীবনে সমস্যা তৈরি করবে।


🔴 ৫. ক্লাস বাদ দিয়ে শুধু টাকা আয়ের পেছনে দৌড়ানো


নিজ খরচ চালাতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে ফুলটাইম কাজ করতে বাধ্য হন, যার ফলে গ্র্যাজুয়েশন দেরি হয় বা হয়ই না। ২-৩ বছর নিজ খরচে পড়ে শেষমেশ কিছু না পেলে, সেই সময়টা আর কখনও ফিরে পাওয়া যায় না।


🔴 ৬. ভিসা বাতিল বা ডিপোর্ট হওয়ার ঝুঁকি


অবৈধভাবে কাজ বা ভুয়া ডকুমেন্ট দেখালে, আপনার স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে, এমনকি আপনি ডিপোর্টও হতে পারেন। তাছাড়া অনেক দেশে Self-funded ছাত্রদের প্রতি নীতিমালা কড়া, তারা খুব সহজে কাজের অনুমতি বা স্থায়ী বসবাসের সুযোগ পায় না!



🔴 ৭. অযোগ্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া


ভাল স্কলারশিপ না থাকলে অনেকেই শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য কম মানের বা অপ্রকাশিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যার কোনো ভবিষ্যৎ নেই।


🔴 ৮. ভবিষ্যতে স্কলারশিপের সুযোগ হারানো


একবার self-funded হয়ে বিদেশ গেলে, ভবিষ্যতে স্কলারশিপে এপ্লিকেশন করার যথেষ্ট মোটিভেশান কিংবা স্ট্রং ডিজায়ার কমে যেতে পারে। যারা পড়াশোনার পাশাপাশি টানাটানি করে খরচ চালান, তারা দীর্ঘমেয়াদে সঞ্চয় করতে পারেন না। ভবিষ্যতে আরও পড়তে বা পেশাগতভাবে উন্নত হতে পারেন না।


🔴 ৯. ভাষাগত ও সাংস্কৃতিক বাধা সামলাতে ব্যর্থতা


স্কলারশিপধারীরা সাধারণত প্রস্তুত হয়ে যান, কিন্তু হঠাৎ Self-funded গিয়ে অনেকেই ভাষা ও সংস্কৃতির ধাক্কা সামলাতে পারেন না। অনেকেই ভাবেন, পড়তে গিয়ে একসময় সেটেল করবেন। কিন্তু বাস্তবতা হলো, Self-funded পড়ে অনেকেই ভিন দেশে খুব কষ্টে পড়ালেখা এবং ডেইলি লাইফ কন্টিনিউ করেন।


🔴 ১০. ভুল এজেন্ট বা দালালের ফাঁদে পড়া


Self-funded যাওয়ার সময় অনেকেই প্রতারিত হন—ভুল কোর্স, ভুল ইউনিভার্সিটি, ভুয়া অফার লেটার, অথবা জাল ফিনান্সিয়াল সাপোর্ট। তাছাড়া এজেন্টদের মাধ্যমে গেলেও অনেক সময় সবকিছু নিজেই করতে হয়—বাড়ি ভাড়া, ডিপোজিট, স্বাস্থ্যবীমা—সব মিলে অনেক বড় খরচের বোঝা। টাকার চাপে পড়ে অনেকেই এমন কোর্স বা সাবজেক্ট বেছে নেন যা তারা চায় না, ফলে ভবিষ্যতে সেই ডিগ্রির কোনো কাজে আসে না।


শেষ কথা: সেল্প-ফান্ডিং পড়ালেখায় সাহস দেখান, তবে তাড়াহুড়ো নয়। 


যদি স্কলারশিপ না পান, তাহলে নিজ ঘরে থেকে আরও এক বছর প্রস্তুতি নিন। নিজের দক্ষতা, IELTS/GRE/Research Proposal ঠিক করুন, সাকসেসফুল SOP লিখুন, তারপর বিশ্বমানের স্কলারশিপ নিয়ে সম্মানের সাথে বিদেশ যান। স্কলারশিপ না পেলে সেল্প-ফান্ডিং-এ বিদেশে পড়ার প্ল্যান করার মানে নিজেকে নতুন চ্যালেঞ্জ এর মাঝে জড়ানো! যতদিন না প্রস্তুত হচ্ছেন, ততদিন নিজেকে গড়ুন।


সঠিক সিদ্ধান্ত আর আত্মমর্যাদা নিয়ে বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার পরিকল্পনা করুন। সৃষ্টিকর্তা আপনার সহায় হবেনই।


——————-

Post a Comment

Previous Post Next Post